ডেটলাইন দুর্গাপুরঃ কলকাতার মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর রাজ্যের সমস্ত জেলার প্রশাসনের কাছে জেলার ছোট-বড় সমস্ত ব্রিজের অবস্থার রিপোর্ট তলব করা হয়েছে নবান্ন থেকে। আজ দুর্গাপুরের বাঁকুড়া মোড়ের ক্যানেলের উপর পুরানো সেতুর অবস্থা এবং নতুন নির্মীয়মান সেতুর পরিদর্শন করে গেলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সহ সেচ দফতর ও পূর্ত দফতরের আধিকারিকরা। আর কিছু দিন পরে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। তাই পূজোর সময় যাতে কোন রকম বাধা সৃষ্টি না হয় তার জন্যই শীঘ্রই সেতুর কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন তারা। পুরোনো সেতু দুর্বল থাকার কারনে সেতুর উপর ভারি যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া সেতুর উপর একই সময়ই এক দিকের যানচলাচল করানো হচ্ছে। সাধারণ মানুষ ও যানচলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার দিকে নজর রেখে একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














