ডেটলাইন কলকাতাঃ এবার কি এরাজ্যেও কেরালার মতো ভারী বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি হতে চলেছে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিন্তু সেরকমই ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, নিম্নচাপ অক্ষরেখা সরে গিয়েছে ওড়িশার দিকে। ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। হতে পারে হালকা বৃষ্টি। আজকের পূর্বাভাস অনুযায়ী, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সারাদিন ধরেই। তবে উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কেরালার পর এবার পশ্চিমবঙ্গেও হতে চলেছে ভারী বর্ষণ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম এবং হাওড়াতে ভারী বৃষ্টির হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরের ঘূর্ণাবর্ত থেকে আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর। দুপুর ও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বর্ধমানসহ একাধিক জায়গায় ভারী বর্ষণ হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














