ডেটলাইন ওয়েবডেস্কঃ অবশেষে পাকিস্তানের ইতিহাসে নতুন একটি দল শাসন ক্ষমতায় এল। পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সুপ্রিমো ৬৫ বছরের ইমরান খান। শনিবার সকাল ১০টায় রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট হাউসে তাঁকে শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন। ভোটের ফল প্রকাশের প্রায় ৩ সপ্তাহ পর প্রধানমন্ত্রী পেল পাকিস্তান। ভারত থেকে এই শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক ভিআইপি আমন্ত্রন পেলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন ইমরানের ২২ গজের অন্যতম বন্ধু পঞ্জাবের মন্ত্রী নভজোৎ সিং সিধু। তাঁকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাংবাদিকদের সিধু বলেছেন, বন্ধুর ডাকে পাকিস্তানে এসেছি। এই মুহূর্তগুলো আমার কাছে খুব দামি। তিনি আরও বলেছেন, ‘খেলোয়াড় ও শিল্পীরাই দেশের মধ্যে দূরত্ব ঘোচাতে পারেন।’ ইমরানের নেতৃত্বে পাকিস্তানের চেহারা বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














