ডেটলাইন দুর্গাপুরঃ শহরের এক ব্যবসায়ীর কাছে গণেশ পুজোর জন্য দাবি মতো চাঁদা না পেয়ে তাকে মারধর ও তার দোকান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর ইস্পাতনগরীর গুরু নানক রোডে। ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি ৯ এমএম পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সত্যজিৎ সরকার। তাঁর কাছ থেকে ১৮ রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় মূল দুই অভিযুক্ত মনু ও নাড়ু এখনও পলাতক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদী জানিয়েছেন অভিযুক্তদের খোঁজ চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গুরুনানক রোডে মাত্র কিছুদিন আগেই নতুন একটি ক্লাব গড়ে তুলেছে কয়েকজন যুবক। তারা গণেশ পুজো করার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যেই এলাকায় তারা চাঁদা তুলতে শুরু করে। অভিযোগ একাধিক ব্যক্তির কাছে তারা চাঁদা তোলার নাম করে জুলুমবাজি করছে। এলাকার কাউন্সিলার রাজীব ঘোষ এবং মেয়র পরিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ও এই ধরনের ঘটনার নিন্দা করে বলেছেন,পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














