ডেটলাইন কলকাতাঃ মঙ্গলবার নানা কর্মসূচীর মাধ্যমে রাজ্যজুড়ে পালিত হল কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবসের পঞ্চম বর্ষপূর্তির মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে রাজ্যের সেরা চোদ্দ কন্যাশ্রী পুরস্কার নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। তাদের মধ্যে ছিলেন বর্ধমানের বিদ্যার্থী গালর্সের দশম শ্রেণীর পড়ুয়া অদ্রিতা সরকার আর মেমারির রশিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিগন্তিকা বসু। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষনা করেন,কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসার ক্ষেত্রে আর পারিবারিক বার্ষিক আয়ের সীমা থাকছে না। এবার থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক ছাত্রীই পাবে কন্যাশ্রী। আগে দেড় লক্ষ টাকার কম বার্ষিক আয়ের পরিবারের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এই প্রকল্পে সাহায্য পেত। কিন্তু এবার থেকে সেই সীমা উঠে গেল। রাজ্যের প্রত্যেক ছাত্রীই এখন কন্যাশ্রী প্রকল্পে টাকা পাবে। অবশ্যই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রীরাই এই প্রকল্পের আওতায় আসতে পারবে। মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। সেখানে কন্যাশ্রীর মেয়েরা পড়বে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














