ডেটলাইন পূর্ব বর্ধমানঃ আইনি জটিলতা নেই, এমন পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠনের প্রক্রিয়া এবার শুরু করল রাজ্য। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৮টি জেলা পরিষদ, ১২৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৬৩৮টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হল। আটটি জেলা পরিষদ হল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়া। পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন,যে সব জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আদালতের বিচারাধীন নয় শুধুমাত্র সেগুলিতেই বোর্ড গঠন করা হবে। তবে আদালতের বিচারাধীন পঞ্চায়েতগুলি নিয়ে তিনি কিছু বলতে চাননি। একই সঙ্গে তিনি বলেন, বোর্ড গঠন না হলেও এখনো পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েতে উন্নয়নের কাজের ক্ষেত্রে কোন সমস্যা হয়নি। শুক্রবার বর্ধমানে একশোয় একশ নামে একটি পত্রিকা প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, অবিভক্ত বর্ধমান বা অধুনা পূর্ব বর্ধমান গত কয়েকবছর ১০০ দিনের কাজে ধারাবাহিক সাফল্য পেয়েছে। রাজ্য তথা গোটা দেশের নিরিখে পূর্ব বর্ধমানে বেশি শ্রম দিবসের পাশাপাশি বেশি টাকাও খরচ হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














