ডেটলাইন দুর্গাপুরঃ অবশেষে শহর দুর্গাপুরকে সাজিয়ে তোলা এবং শহরের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে গ্রিন সিটি প্রকল্পের কাজ শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুর্গাপুরকে গ্রিনসিটি হিসেবে গড়ে তোলার কথা ঘোষনা করেছিলেন। সেই মতো দুর্গাপুর পুরসভা এবং এডিডিএ কর্তৃপক্ষ একাধিক পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে চলেছে। শুক্রবার মিশন গ্রিন সিটি প্রকল্পের প্রথম কাজ শুরু হল ৫৪ ফুট এলাকায়। এখানকার এনআইটি থেকে এসবিএসটিসি গ্যারেজ পর্যন্ত ২.৮ কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হল। প্রকল্পের আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন মেয়র দিলীপ অগস্তি,পুরসভার কমিশনার অমিতাভ দাস,২ নম্বর বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার,কাউন্সিলার সুস্মিতা ভুঁই সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা। জানা গেছে, এই সড়ক প্রকল্পটির জন্য এক কোটি ৮৭ লক্ষ টাকা খরচ হবে।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














