ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ দু’বছর আগে রিও অলিম্পিক্সেরই সেই ছবিরই অ্যাকশন রিপ্লে হল চীনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও। রিও সেন্ট্রো অ্যারেনা দেখেছিল তাঁদের দ্বৈরথ। পুসারলা বেঙ্কট সিন্ধুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে সেবার জিতেছিলেন ক্যারোলিনা মারিন। তারপরেও দু’জনে একাধিকবার মুখোমুখি হয়েছেন। সিন্ধু জিতেওছেন। কিন্তু সেগুলি ফাইনালে নয়। সিন্ধু এবার সত্যিকারের প্রতিশোধ নেওয়ার সুযোগটা পেয়েও শেষরক্ষা করতে পারলেন না। রবিবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই মারিনের কাছেই হেরে গেলেন স্ট্রেট সেটে। ২১-১৯,২১-১০ গেমে সিন্ধুকে হারিয়ে বিশ্ব খেতাব জিতে নিলেন মারিন। আজ শুধু মারিনকে হারানোই নয়, ইতিহাসেরও হাতছানি ছিল সিন্ধুর সামনে। কারন,পুরুষ বা মহিলা— কোনও বিভাগেই আজ পর্যন্ত এই টুর্নামেন্টে সোনা জিততে পারেনি ভারত।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














