ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ব্যাটিং ব্যর্থতার কারনে পরাজয় দিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করতে হল ভারতকে। দ্বিতীয় ইনিংসে নামার আগে ভারতের কাছে ম্যাচ জেতার জন্য টার্গেট ছিল ১৯৪ রান। ভারতের যা ব্যাটিং শক্তি তাতে এই রান তাড়া করে জেতা খুব একটা কঠিন ছিল বলে বিশেষজ্ঞরা মনে করেননি। কিন্তু একা বিরাটের লড়াই কাজে লাগল না। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তিনি সহ খেলোয়াড়দের সহযোগিতা পেলেন না। প্রথম ইনিংসে অসাধারন খেলে করেন ১৪৯ রান। আর চতুর্থ ইনিংসে তাঁর করা ৫১ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য অবদান বলতে হার্দিক পাণ্ডিয়ার ৩০ আর দীনেশ কার্তিকের ২০ রান। টপ-অর্ডারের কোনও ব্যাটসম্যান ১৫ রানের গণ্ডিও পেরোতে পারেননি। একটা সময় জয়ের জন্য ৮৪ রান দরকার ছিল, তখনও হাতে ছিল ৫ টি উইকেট, তাতেও হল না শেষরক্ষা। ফলে, সহজ লক্ষ্য নিয়েও ৩১ রানে পরাস্ত হতে হল বিরাটের ভারতকে। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৬২ রানে। শেষবার বিদেশের মাটিতে ২০০৩ সালে চতুর্থ ইনিংসে একশোর বেশি রান তাড়া করে জিতেছিল ভারত। ১৫ বছর পর ফের সেই সুযোগ এলেও তা কাজে লাগাতে পারল না বিরাটের সহযোদ্ধারা। সেই সঙ্গে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে ইতিহাস গড়ার সুযোগটাও হাতছাড়া হল।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














