ডেটলাইন কলকাতাঃ শুধু কলকাতাই নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেই রক্ষী বিহীন এটিএমের সংখ্যা কম নয়। আর নিরাপত্তাহীন এই এটিএমগুলিকেই টার্গেট করে জালিয়াতি করছে দুষ্কৃতীরা। তাই এবার প্রতিটি এটিএমেই যাতে রক্ষীর ব্যবস্থা করা যায় সে ব্যাপারে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে চায় রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে এদিন এপ্রসঙ্গে বলেছেন, কোনভাবেই এটিএমের নিরাপত্তার সঙ্গে আপোস করা ঠিক নয়। কোনও এটিএম রক্ষীবিহীন না রাখাই উচিৎ। কারণ এটিএমে রক্ষী না থাকার সুযোগেই তথ্য চুরি করতে পেরেছে দুষ্কৃতীরা। রক্ষী নিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি পুলিশের সাহায্যও নিতে পারে বলেও তিনি জানান। জানা গেছে,এবিষয়ে সোমবার ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে ক্রেতা সুরক্ষা দফতর।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














