ডেটলাইন বাঁকুড়াঃ বাঁকুড়া পুরসভার বিরোধী দলের নেতা তথা শহরের ২২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার স্বরুপ সেনের তৃণমূলে যোগদান আটকাতে পারল না সিপিএম। স্বরুপবাবুকে যাতে তৃণমূল না নেয় সেজন্য তাঁর বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা চুরির অভিযোগ তুলে ছাপানো পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছিল বাঁকুড়া শহরের একাংশ। আজ সকালে এলাকার মানুষ দেখেন সবুজ কাগজের উপরে কালো কালিতে ছাপানো সেই পোস্টার চেটানো হয়েছে বাঁকুড়ার কেন্দুয়াডিহি এলাকায় সম্মিলনী কলেজের আশপাশের এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দেওয়াল থেকে শুরু করে দোকানের দেওয়াল সর্বত্রই এই পোস্টার লাগানো হয়। পোস্টারে দাবি করা হয়েছে ওই সিপিএম কাউন্সিলার ৫০ লক্ষ টাকা চুরি করে ফেঁসে যাওয়ায় নিজেকে বাঁচাতে এখন দল বদলে তৃণমূলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতো করেও স্বরুপ সেনকে ধরে রাখতে পারল না সিপিএম। তাঁর সঙ্গেই আজ তৃণমূলে যোগ দিলেন ফরোয়ার্ড ব্লকের যুব লিগের রাজ্য সহ সভাপতি বিশ্বজিৎ সিনহা ও কিষান সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক মুখোপাধ্যায় এবং বাঁকুড়ার জঙ্গল মহলে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও নির্দল থেকে জয়ী বেশ কিছু নির্বাচিত সদস্য। বাঁকুড়ার তৃণমূল ভবনে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরুপ খাঁ।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














