ডেটলাইন পূর্ব বর্ধমানঃ রাজ্যের জেলাগুলিতে প্রায় সর্বত্রই কমবেশি বিদ্যুৎ চুরি বা হুকিং হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে এক নজির গড়ছে পূর্ব বর্ধমান জেলা। জানা গেছে, এই জেলায় বিদ্যুতের অনাদায়ী বিলের পরিমাণ ২৭৩ কোটি টাকা। অনাদায়ী বিল ও চুরি রুখতে বিদ্যুৎ দফতরের সচিব জেলা প্রশাসনকে কড়া হতে নির্দেশ দিয়েছেন। এই বিদ্যুৎ চুরি রুখতে এবার সক্রিয় ভূমিকা নিয়েছেন বিধায়ক নিশীথ মালিক। তিনি বেশ কিছু এলাকায় যান। সঙ্গে ছিলেন বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকরাও। দিন তিনেক আগে রাজ্য বিদ্যুৎ বিভাগের সচিব রাজেশ সিং পূর্ব বর্ধমানের বকেয়া টাকা আদায় ও চুরি রুখতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এরপরই এবিষয়ে নড়েচড়ে উঠেছেন বিধায়ক এবং জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকরা।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














