ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতের খেলার সময় গ্যালারিতে অনুষ্কা শর্মাদের আর বেশী দেখা যাবে না। কারন বিশ্বকাপ সফরে স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অধিনায়ক বিরাট কোহলি অনেক আগেই স্ত্রী বা গার্লফ্রেন্ডকে টুর্নামেন্টের সফরসঙ্গী করা নিয়ে আবেদন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বকাপ চলাকালীন ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডকে ক্রিকেটারের সঙ্গে থাকার অনুমতি দিতে হবে। প্রাথমিকভাবে সে প্রস্তাবে সম্মতিও দিয়েছিল বোর্ড। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে সেই নিয়মে কিছু বদল আনল বিসিসিআই। ভারত অধিনায়কও সেই নিয়ম মেনে নিয়েছেন। বিশ্বকাপের শুরুতেই যাতে কোনওভাবে ক্রিকেটারদের ফোকাস নষ্ট না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত বলে বিসিসিআই সূত্রে জানা গেছে। বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয়েছে, প্রায় দেড় মাস ধরে চলা বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ দিন স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে থাকার সুযোগ পাবেন ক্রিকেটাররা। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে বোর্ড। ভারতীয় দল যেদিন ইংল্যান্ড উড়ে যাবে, তারপর থেকে প্রথম ২০ দিন ক্রিকেটারের সফরসঙ্গী হতে পারবে না পরিবার। ২০ দিন পরই তারা তাদের কাছের মানুষকে কাছে পাওয়ার সুযোগ পাবে।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














