ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ২০১৯ এ কোহলিদের বিশ্বকাপ ক্রিকেটের আগেই শুরু হয়েছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগিতার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারতের প্রমিলা বাহিনী। দুর্ধর্ষ সেঞ্চুরী করেছেন হরমনপ্রিত সিং। আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্থানের মুখোমুখি হচ্ছে হরমনপ্রিতরা। মেয়েদের টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১০ বার। তার মধ্যে ৮টিতেই জিতেছে ভারত। পাকিস্তান যে ২ টি ম্যাচে জিতেছে সেদুটিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আর বিশ্বকাপ ক্রিকেটে আগে পাঁচ বার মুখোমুখি লড়াইয়ে তিন বার জিতেছে ভারত। আজ রবিবার আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের সামনে পাকিস্থান। প্রথম ম্যাচে পাকিস্থান হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। তাই আজকের ম্যাচ তাদের কাছেও গুরুত্বপূর্ণ। এবার মহিলাদের বিশ্বকাপ হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














