ডেটলাইন ওয়েব ডেস্কঃ লক ডাউন কি আবার হচ্ছে – এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরেই আম আদমির মধ্যে ঘুরপাক খাচ্ছিল। চার দফায় লকডাউন শেষে এখন চলছে আনলক-১। গত এপ্রিল ও মে মাসে দেশজুড়ে যে ধরনের লক ডাউন চলে ছিল সেটা এখন অতীত। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি এই ইঙ্গিত দিয়ে বলেছেন, লক ডাউন অতীত। এখন শুধু আনলক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে আনলক-কে কীভাবে নতুন সমাধান হিসেবে ব্যবহার করা যায় সেই উপায় খুঁজতে মুখ্যমন্ত্রীদের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘এখন থেকে আমাদের আনলকের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। আনলকেই ভরসা রাখতে হবে। সেদিকেই এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে।’
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














