ডেটলাইন কোলকাতাঃ মন্ত্রীত্ব তারপর বিধায়ক পদে ইস্তফা। আর এবার তৃণমূল দলটাই ছেড়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যা। ঠিক শুভেন্দু অধিকারীর মতোই কৌশল নিলেন রাজীব। প্রথমে দলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ দেখানো। তারপর মন্ত্রীসভার বৈঠকে না যাওয়া। ঠিক তারপর দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিষ্ফল আলোচনা। তারপরেই মন্ত্রীত্ব থেকে ইস্তফা। ক্রমে বিধায়ক পদ থেকে ইস্তফা এবং শেষ পর্যন্ত দলই ছেড়ে দেওয়া। গত ২২ জানুয়ারি মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন তিনি। ঠিক সাত দিন পর, এদিন সকালে বিধায়ক পদ ছাড়লেন। সকালে বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে পদত্যাগপত্র লেখেন তিনি। আর বিকেলেই নেত্রীকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দিলেন। উল্লেখ্য এদিন রাতেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। তাই রাজীব যে বিজেপিতেই যাচ্ছেন, এই নিয়ে নিশ্চিত তৃণমূল নেতৃত্ব। মনে করা হচ্ছে রবিবার অমিত শাহের উপস্থিতিতে ডুমুরজলায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














