ডেটলাইন ওয়েব ডেস্কঃ আগামী ১ ডিসেম্বর থেকে দেশের সব টোল প্লাজায় শুরু হচ্ছে নগদহীন টোল ট্যাক্স দেওয়ার নিয়ম। তার জন্য বিশেষ অনলাইন ব্যবস্থা নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ট্যাক্স আদায়ের জন্য জাতীয় সড়কে যে সব টোল প্লাজা রয়েছে সেগুলিতে প্রায় সারাদিনই লম্বা লাইন দিয়ে ট্যাক্স দিতে হয় গাড়ি চালকদের। এতে যেমন সময় নষ্ট হয় তেমনই জ্যামেরও সৃষ্টি হয়। এবার আর জাতীয় সড়কগুলির টোল প্লাজায় দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকতে হবে না গাড়ি চালকদের। ১ ডিসেম্বর থেকে টোল প্লাজাগুলিতে শুরু হয়ে যাবে নগদহীন টোল ট্যাক্স দেওয়া ৷ ফাস্ট ট্যাগ কার্ডের মাধ্যমে এবার থেকে টোল ট্যাক্স দেওয়ার কাজ শুরু হবে ৷ এই পরিষেবার জন্য গাড়িতেও চিপ বসানোর কাজ চলছে ৷ টোল প্লাজা গুলিতে যানজট, শব্দদূষণ কমাতে ও টোল প্লাজার আর্থিক দুর্নীতি বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে৷
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














