ডেটলাইন দুর্গাপুরঃ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অধীন বেনাচিতি এলাকায় এক সদ্যোজাত শিশুসন্তানের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঐ ওয়ার্ডের গোসাইনগর অঞ্চলের সত্যজিত পল্লির ঘটনা। বুধবার সকালের দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে পড়ে যে রাস্তার ওপরে সদ্যোজাত এক মানবশিশুর অসার দেহ পড়ে রয়েছে। খুব সম্ভবত একদিন আগেই কেউ বা কারা শিশুটিকে এখানে ফেলে দিয়ে যায়। দীর্ঘক্ষন পড়ে থাকার কারনে শরীরে পচন ধরতে শুরু করেছে। এলাকাবাসী খবর দেয় প্রান্তিকা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এরকম অমানবিক ঘটনার তীব্র নিন্দা করেন এলাকার মানুষ। পুলিশের কাছে অপরাধীদের খুঁজে তাদের চরম শাস্তির দাবিও তুলেছেন তারা।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














