ডেটলাইন নিউজ ডেস্কঃ গাড়ি শিল্পে মন্দা তাই এবার তার কোপ পড়ছে কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে। এদিনই প্রায় ৩০০০ চুক্তি ভিত্তিক কর্মচারীকে ছাঁটাই করল গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকি। কাঁচামালের মূল্যবৃদ্ধি সেই সঙ্গে গাড়ি বিক্রির পরিমাণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ার পার্সন আরসি ভার্গব। তিনি আরও জানান যে সংস্থার বার্ষিক মূল্যায়ন বৈঠকে শেয়ার হোল্ডাররা জানিয়েছেন যে গাড়ি নির্মাণের জন্য নতুন সুরক্ষা নিয়মাবলি সেই সঙ্গে উচ্চ মাত্রার কর গাড়ি নির্মাণের খরচ আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, টানা ৯ মাস ভারতীয় বাজারে গাড়ি বিক্রির পরিমাণ ক্রমশ কমে গেছে। নানা অফারের পাশাপাশি দাম কমিয়েও কার্যত বিক্রিতে গতি আসছে না। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিশ্বেই অর্থনীতিতে মন্দ গতি। তার প্রভাব পড়েছে ভারতেও। যার প্রকোপ পড়ছে কর্মচারীদের ওপর। গাড়ি বিক্রি কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের পথেই হাঁটছে বিভিন্ন গাড়ি নির্মাণ সংস্থাগুলি।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














