ডেটলাইন দুর্গাপুরঃ প্রয়াত হলেন দুর্গাপুরের প্রবীন সাংবাদিক প্রদীপ চ্যাটার্জী (৬৩)। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ সিটি সেন্টার এলাকায় তাঁর বাস ভবনেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্গাপুরের প্রথম ভিডিও নিউজ ম্যাগাজিন ‘সাম্প্রতিক’ সেই সময় যে জনপ্রিয় হয়ে উঠেছিল তাতে প্রদীপবাবুর বিশেষ অবদান ছিল। পরবর্তীকালে সিটি সেন্টারে একটি অফিস নিয়ে সেখান থেকেই ‘সংবাদ সাতসকাল’ নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতেন। কাজের প্রতি তাঁর যথেষ্ঠ নিষ্ঠা ছিল। যেটা তিনি শেষদিন পর্যন্ত বজায় রেখেছিলেন। তাঁর জনসংযোগের অসাধারন ক্ষমতা তাঁকে সংবাদ জগতে এক বিশেষ জায়গা করে দিয়েছিল। এদিন সকালে তাঁর মরদেহ সিটি সেন্টারে প্রেস ক্লাব প্রাঙ্গনে নিয়ে আসা হলে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সাংবাদিকরা। এছাড়াও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন শহরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়সহ রাজনীতির জগতের অনেকেই। ছিলেন একাধিক সংগঠনের প্রতিনিধিরাও।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














