ডেটলাইন ওয়েব ডেস্কঃ সদ্য প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে পাওয়া তথ্য থেকে জানা গেছে বিগত ২০১৮ সালে এদেশে বিভিন্ন ক্ষেত্রে ১ কোটির বেশী মানুষ তাদের কাজ হারিয়েছেন। রিপোর্ট বলছে, দেশে ২০১৮ সালের ডিসেম্বরে মোট কর্মরত শ্রমিক কর্মচারী সংখ্যা হয়েছে ৩৯ কোটি ৭০ লক্ষ। ২০১৭-র ডিসেম্বরে যা ছিল ৪০ কোটি ৭৯ লক্ষ। এই হিসেব অনুযায়ী গত এক বছরে কাজ হারিয়েছেন ১ কোটি ৯ লক্ষ শ্রমিক। আরও জানা গেছে, যত জন কাজ হারিয়েছেন তার মধ্যে গ্রামীণ এলাকায় কাজ হারানো শ্রমিকের সংখ্যা বেশি। গ্রামে এই কাজ হারানোর সংখ্যা হবে ৯১ লক্ষ। শহরে এই কাজ হারানোর সংখ্যা হবে ১৮ লক্ষ। গ্রামীণ এলাকায় কাজ হারানোর হার হবে মোট কাজ হারানোর ৮৪%। কৃষি শ্রমিকদের ক্ষেত্রে এই কাজ হারানোর সংখ্যা বেশি। এর বাইরে বেশি কাজ হারিয়েছেন ছোট দোকান বাজারে কর্মরত শ্রমিক কর্মচারীরা। বিশেষ করে নোট বাতিলের সময় এসব ক্ষেত্রে বহু মানুষ কাজ হারান। তাঁদের আর নতুন করে কাজ মেলেনি। রিপোর্ট জানাচ্ছে, যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের হয় ৪০ বছরের নিচে নয়তো ৬০ বছরের উপরে বয়স। এদিকে কর্মহারা কৃষি শ্রমিকের বেশির ভাগ হলেন মহিলা। মোট কাজ হারানোর মধ্যে কাজ হারানো মহিলা শ্রমিকের সংখ্যা হবে ৮৮ লক্ষ। পুরুষ শ্রমিকের সংখ্যা হবে ২১লক্ষ। গ্রামে ৬৫ লক্ষ মহিলা এই সময়ে কাজ হারিয়েছেন। শহরে মহিলা কাজ হারানো শ্রমিকের সংখ্যা হবে ২৩ লক্ষ। এদিকে মোট কাজ হারানোদের মধ্যে ৩৭ লক্ষ হলেন যারা নিয়মিত বেতনভূক চাকরিজীবী। এই সব তথ্য পাওয়া গেছে ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি’ তথা সিএমআইই নামে একটি সমীক্ষা সংস্থার প্রকাশিত এক রিপোর্টে।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














