ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আসন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে হিমা দাসের নাম না থাকায় দেশের ক্রীড়া মহলে চাঞ্চল্যের সঞ্চার হয়েছে। জিসনা ম্যাথুউ, পুভাম্মা, রিবথি বীরামনি, শুভা, ভিকে বিস্ময়া ও রামরাজ এই ৬ জনের নাম প্রকাশ করা হলেও হিমার নাম নেই। কিন্তু সাতজনের নাম মানবে না আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই হিমার নাম বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে এখন। আসামের এই অ্যাথলিট সম্প্রতি ইউরোপ সফরে ২০০ মিটার দৌড়ে চারটে সোনা পেয়েছিলেন এবং ৩০০ মিটার দৌড়ে সোনা পেয়ে রেকর্ড করেছেন। কিন্তু চারশো মিটারে তেমন সুবিধে করতে পারেননি তিনি এবং বিশ্ব চ্যাম্পিয়ন শিপের যোগ্যতা মানও পেরোতে পারেননি। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে সময়ের মাপকাঠি হল ৫১.৮০। কিন্তু হিমার সময় হচ্ছে ৫২.০৯ সেকেণ্ড।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














