ডেটলাইন দুর্গাপুরঃ খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু হল এক খেলোয়াড়ের। এবারের ঘটনাটি ঘটে গেল দুর্গাপুর ইস্পাতনগরীর নেহরু স্টেডিয়ামে। মৃত ঐ খেলোয়াড়ের নাম রাজেনকুমার চৌধুরী(২৪)। তার বাড়ি বিহারের ভেগুসরাইয়ে। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায় ইনস্ট্রুমেন্ট বিভাগে ট্রেনী হিসেবে ছিলেন। আজ নেহরু স্টেডিয়ামে ইন্টার ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ানশিপে তিনি তার ডিপার্টমেন্টের হয়ে খেলছিলেন। খেলা চলাকালীন মাঠের মধ্যে হঠাৎই তিনি লুঠিয়ে পড়ে জ্ঞান হারালে সহকর্মীরা সঙ্গে সঙ্গেই তাকে কাছেই দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলে রাজেনের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
Latest article
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...














