ডেটলাইন দিল্লিঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতায় যাবে না কংগ্রেস। আজ দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সংবাদমাধ্যমকে একথা জানান। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ দিল্লিতে সব রাজ্যের প্রদেশ সভাপতি ও বিরোধী দলনেতাকে তলব করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কোন রাজ্যের নেতারা জোট চাইছেন আর কোন রাজ্যে দল একলা লড়তে চাইছে, এই সব নিয়ে তিনি আলোচনা করেন।পশ্চিমবঙ্গ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান বৈঠকে ছিলেন। বৈঠক শেষে সোমেনবাবু সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে কংগ্রেসের কোনও নেতা ও কর্মী তৃণমূলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে চান না। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, আমরা আমাদের দাবির কথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে জানিয়েছি। তাঁকে বলেছি, কী ভাবে এরাজ্যে কংগ্রেসের সর্বনাশ করছে তৃণমূল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস – তৃণমূল জোট হলে যে দলের আরও ক্ষতি হবে তাও বুঝিয়ে বলেছি তাঁকে। সব শুনে রাহুল গান্ধী জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়। তবে বামেদের সঙ্গে রাজনৈতিক জোট হবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সোমেনবাবু।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














