ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য গাঁজা পাচার চক্রের মোট ৪ জন কে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। বুধবার বেলা তিনটে নাগাদ দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে। এদের প্রত্যেকের কাছে একাধিক ব্যাগ ছিল,যা দেখে সন্দেহ হয় পুলিশের।

তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপরই পুলিশ তাদের ব্যাগগুলো সার্চ করে আর তাতেই দেখা যায় এরা বিপুল পরিমান গাঁজা পাচার করছিল। ব্যাগ গুলি থেকে প্রায় ৩১ কিলো ৯২ গ্রাম গাঁজা পাওয়া যায়। ধৃতদের আজ ৭ দিন রিমান্ড চেয়ে আসানসোল মহকুমা আদালতে পাঠানো হচ্ছে।

ধৃতরা হলো রোজ নীলিমা টিগ্গা (৩৩), সুন্দরী কুমারী (২৫) , মণীশ কুমার সিং (২১)। এদের সবার বাড়ি ঝাড়খন্ডে। ধৃত অনিতা ধুনিয়া (৩০) নামে অন্যজনের বাড়ি উড়িষ্যার সুন্দর ঘর এলাকায় বলে জানতে পেরেছে পুলিশ।














