ডেটলাইন কলকাতাঃ গেরুয়া ঝড় উড়িয়ে বাংলায় আবার সেই মমতা ঝড়। ২০০ এর বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার শাসন ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই জয়ের হ্যাটট্রিকে সারা দেশের বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মমতা দিদিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিজেপির হারের সরাসরি প্রভাব পড়তে পারে দিল্লির কেন্দ্রীয় সরকারের স্থায়িত্বের উপর। শুভেচ্ছা জানিয়ে একথা বলেছেন শিব সেনা নেতা সঞ্জয় রাউত। তৃণমূল নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব। শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, ওমর আবদুল্লাহ, উর্মিলা মাতণ্ডকর, তেজস্বী যাদব সহ অনেকেই। কার্যত সোশ্যাল মিডিয়ায় এখন শুভেচ্ছার বন্যা। কালীঘাটে দলের ওয়ার-রুম থেকে মমতা দলের কর্মীদের বার্তা দিয়েছেন, তৃণমূল-কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরছে, আপনারা সংযত থাকুন। একই সঙ্গে তিনি বলেছেন এই মূহূর্তে তাঁর প্রধান কাজ হবে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রন করা। পরে ব্রিগেডে বিজয় উৎসবের আয়োজন হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














