ডেটলাইন দুর্গাপুরঃ উড়ালপুলের নিচে আটকে পড়ল একটি বিমান। গতকাল শেষ রাতের দিকে বিমানবাহী কার্গো ট্রেলারে করে ভারতীয় ডাক বিভাগের ঐ বিমানটি জয়পুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের নিচে আটকে পড়ে ৷ জানা যায়, ভারতীয় ডাক বিভাগের পরিত্যক্ত এই বিমানটি একটি সংস্থাকে বিক্রি করা হয়েছে। সেই সংস্থাই বিমানটিকে কলকাতা থেকে জয়পুর নিয়ে যাচ্ছিল। কিন্ত দুর্গাপুরে এসে এই বিপত্তি ঘটে। সকাল হতেই আটকে পড়া বিমান দেখতে ব্যাপক ভীড় জমে যায়। দু’নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের যানজটেরও সৃষ্টি হয়। অনেক পড়ে ট্রাকটি উড়ালপুলের নিচ থেকে বের করে আনার জন্য প্রথমে পিছনের চাকার হাওয়া বের করে দেওয়া হয় ৷ পরে অন্য একটি লরি এনে তার সঙ্গে দড়ি, লোহার শিকল বেঁধে টেনে বের করা হয়।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














