ডেটলাইন ওয়েব ডেস্কঃ বিশ্ব মঞ্চে বাঙালির পতাকা তুলেছেন অনেক বরেণ্য বঙ্গ সন্তান। সেই তালিকায় নবতম সংযোজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবছর তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন। শুধু তিনি নন,একই সঙ্গে অভিজিৎবাবুর স্ত্রী এস্থার দুফলো ও মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে স্টকহোম কনসার্ট হলে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান ছিল। সেখানে পুরোপুরি বাঙালি সাজে পুরস্কার নিতে মঞ্চে ওঠেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বিদেশী স্ত্রী এস্থার দুফলো। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সারা বিশ্বের নজর কাড়ল বাঙালি। অভিজিৎবাবু পরেছিলেন ঘিয়ে রঙা ধুতি পাঞ্জাবি ও গলাবন্ধ কালো কোট। আর এস্থার পরেছিলেন সবুজ শাড়ি ও লাল ব্লাউজ। কনসার্ট হলে অর্থনীতি ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য বিভাগে নোবেল প্রাপকদের হাতে পদক ও ডিপ্লোমা তুলে দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা ষোড়স কার্ল গুস্তাফ।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














