ডেটলাইন দুর্গাপুরঃ কখনও স্বেচ্ছা রক্তদান শিবির আবার কখনও খেলাধূলার অনুষ্ঠানের আয়োজন। এবার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগে সামিল হলেন দুর্গাপুরের পুলিশকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের পেশাগত দায়িত্ব বা চাকরীর শর্ত হতেই পারে। তাই বলে সমাজের অন্যান্য কাজে তাদের ভূমিকা থাকবে না সেটা কি হতে পারে। চাকরীর বাইরেও সামাজিক নানা কাজেও তাই দেখতে পাওয়া যায় পুলিশকেও। সেরকমই একটি সামাজিক উদ্যোগ দেখা গেল বেনাচিতি হাই স্কুল প্রাঙ্গনে। এখানে দুর্গাপুর মেন থানা ও প্রান্তিকা ফাঁড়ির যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপন কর্মসূচী নেওয়া হয়। এদিন মহিস্কাপুর প্লটের ঐ স্কুল চত্বরে বিভিন্ন ধরনের ১০০টি গাছের চারা রোপন করা হল। এখানে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি,এসিপি বিমল কুমার মন্ডল,সিআই চন্দ্রনাথ চক্রবর্তী,অরবিন্দ থানার ওসি গৌতম তালুকদার,প্রান্তিকা ফাঁড়ির আধিকারিক সিদ্ধিনাথ অধিকারী,পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল,মেয়র পারিষদ রাখী তেওয়ারী,বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার,বেনাচিতি হাই স্কুলের প্রধান শিক্ষক রথীন্দ্রনাথ গোস্বামী প্রমূখ। ডিসি(পূর্ব) অভিষেক মোদি জানান,শুধু এই স্কুলেই নয় আগামীদিনে শহরের অন্যান্য এলাকাতেও ২ হাজার গাছের চারা গাছ লাগানোর লক্ষ্য রয়েছে তাদের।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














