ডেটলাইন দুর্গাপুরঃ শেষ পর্যন্ত প্রচন্ড গরমে নাজেহাল অবস্থার থেকে কিছুটা হলেও রেহাই মিলল শহরবাসীর। গতকাল রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়। সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টি নামে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শহর দুর্গাপুরেও শুরু হয় বর্ষার বহু প্রতিক্ষিত বৃষ্টি। সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই শহরবাসীর ঘুম ভাঙতে কিছুটা দেরি হয়। ফলে অফিস আদালতে ও কর্মস্থলে যেতে অনেকেরই বিলম্ব ঘটে। দোকানপাটও খোলে বেশ দেরি করে। বৃষ্টির কারনে সকালের দিকে বেশ ফাঁকা ছিল দুর্গাপুর স্টেশন,বাসস্ট্যান্ড ও বাজার এলাকা। দুর্গাপুরসহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, হুগলি, নদিয়া, হাওড়া, দুই ২৪ পরগনা সহ সর্বত্র কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ার ফলেই এই বৃষ্টি বলে আবহাওয়া দফতরের খবর। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১–৯২ শতাংশের মধ্যে থাকবে।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














