ডেটলাইন আসানসোলঃ গত কয়েকদিন আগেই অন্ডাল থানার একটি এটিএম হ্যাকিং মামলায় রানীগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার তাদের জিজ্ঞাসাবাদ করেই নতুন তথ্য হাতে পেল পুলিশ। গ্রেপ্তার করা হল আরও তিনজনকে। রবিবার রাতে চন্দন প্রসাদ, অজয় মাহাত ও গৌরি শঙ্কর নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দন মাহাত জেকে নগর কোলিয়ারি এলাকায় থাকে। অজয় মাহাত রানীগঞ্জের বেলিয়াবাথান এলাকার বাসিন্দা। আসানসোলের মহিশীলার বাসিন্দা গৌরি শঙ্কর। ধৃতদের কাছ থেকে প্রচুর ভুয়ো আধারকার্ড, সিমকার্ড, টিভি, ল্যাপটপ আটক করেছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই চক্রটি ভুয়ো নথি দিয়ে সিমকার্ড তুলে, সেই ফোন থেকে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহককে ফোন করত। তাদের এটিএমের তথ্য জেনে নিয়ে অনলাইনে শপিং করত। পরে আবার সেই অনলাইনে কেনা জিনিসপত্র বিক্রি করে নগদ টাকায় রুপান্তরিত করে নিত। মুলত গ্রেপ্তার হওয়া তিনজন এই কাজেই যুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য মিলবে বলে পুলিশ মনে করছে। পুলিশের অনুমান আরও বেশ কিছু ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত। তাদের সন্ধান করছে পুলিশ।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














