ডেটলাইন দুর্গাপুরঃ কংগ্রেসের ঘর ভেঙ্গে আবার শক্তি বাড়লো তৃণমূলের। দুর্গাপুর নগর নিগম এলাকার ১২ নম্বর ওয়ার্ডের মহিলা কংগ্রেসের ঘর ভাঙ্গলো তৃণমূল। আজ দুর্গাপুরের ২নং ব্লকের মহিলা কংগ্রেস সভাপতি তথা দুর্গাপুরের অন্যতম মহিলা কংগ্রেস নেত্রী পিঙ্কি দাস এবং তার অনুগামি ৫০ জন মহিলা কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেন। দুর্গাপুরের গীতাঞ্জলী ফাউণ্ডেশনের কার্যালয়ে আজ তৃণমূল জেলা শিল্পাঞ্চল সভাপতি ভি শিবদাসন এই কংগ্রেস মহিলা নেত্রীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাত চট্টোপাধ্যায় , উত্তম মুখোপাধ্যায় , মহিলা নেত্রী ববিতা দাস। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার কারন হিসাবে পিঙ্কি দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের শরিক হতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














