ডেটলাইন ওয়েব ডেস্কঃ বিগত টানা কয়েক বছর ধরেই বিভিন্ন বিষয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। তাঁর লেখা ও কবিতা নিয়েও কম বিতর্ক সঞ্চার করেনি। এসব কারনে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নাম। কিন্তু এবার একদম অন্য এক কারনে তিনি ফের খবরের শিরোনামে এলেন। এবার তিনি মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন। মৃত্যুর পর কবর নয়। মরণোত্তর দেহদানের অঙ্গীকারবদ্ধ হলেন এই লেখিকা। তাঁর ইচ্ছা, গবেষণার কাজে ব্যবহার করা হোক তাঁর দেহ। আর সে কথা টুইট করে জানিয়েছেন তিনি। আজ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তথা এইমস-এ গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














