ডেটলাইন দুর্গাপুর,২৪ এপ্রিলঃ কাশ্মীরের পহেলগাঁতে জঙ্গি হানায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও মৃতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি এই নারকীয় হত্যার নিন্দা করা চলছে। দুর্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠান এন এস এইচ এম-এর উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি ও রোটারী ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির সহযোগিতায় আড়া শিবতলায় অবস্থিত কলেজ প্রাঙ্গনে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে গ্রীষ্মকালিন রক্ত সংকট মোকাবিলায় আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেও। শিবিরে ৩৭ জন মহিলা সহ মোট ১৪৪ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার ১২৪ ইউনিট ও বিবেকানন্দ হাসপাতাল ব্লাড সেন্টার ২০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যরা শিবির পরিচালনায় সাহায্য করেছে। শিবিরে পহেলগাঁওতে পাক জঙ্গীদের আক্রমণে নিহত পর্যটকদের স্মরণে শোক জ্ঞাপন করে নীরবতা পালন করা হয়েছে। জাতীয় ঐক্য ও অখন্ডতার শপথে রক্তদান করে শিবিরের সূচনা করেন অধ্যাপক অলোক সৎসঙ্গী। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ,বিশিষ্ট শিক্ষাবিদ জাস্টিন বাবু ও আতিক আহমেদ, চিকিৎসক ডা: দেবযানী বসু, ডা: আরশাদ আলি ও ডা: সুজিত সরকার, সমাজসেবী রাজেশ পালিত,মধুসূদন ঘটক,সৌমেন চক্রবর্তী,মৃত্যুঞ্জয় সামন্ত,রোটারিয়ান সুবীর রায় প্রমূখ।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














