ডেটলাইন দুর্গাপুর,২৩ ফেব্রুয়ারীঃ নানা কারণেই বহু মানুষ তাদের হাত বা পা হারিয়েছেন। এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনামূল্যে কৃত্রিম হাত ও পা প্রদান করার এক মহতী উদ্যোগ দেখা গেল দুর্গাপুরে। এদিন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব ময়দানে ৩ দিন ধরে চলমান এক শিবিরে বিনামূল্যে মোট ২৫টি কৃত্রিম হাত ও ৯০টি কৃত্রিম পা দেওয়া হল প্রতিবন্ধী মানুষদের। দুর্গাপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এই সব মানুষরা এসেছিলেন। একসঙ্গে এতোগুলি কৃত্রিম অঙ্গ বিনামূল্যে প্রদানের উদ্যোগ নিয়েছিল রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি। তাদের সঙ্গে ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। মানবিক এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী,দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী,রোটারিয়ান অশোক আগরওয়াল,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা সহ অন্যান্য অতিথি। আয়োজক সংগঠনের পক্ষ থেকে সমাজসেবী রোটারিয়ান সুবীর রায়,রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক মুকুট নাহা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














