ডেটলাইন দুর্গাপুরঃ অর্থনৈতিকভাবে ভাবে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বর্জ্য পৃথককরণ করার প্রয়োজনীয়তা ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদন নিয়ে আয়োজন করা হয়েছিল সচেতনতা শিবির। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার এই শিবিরটি অনুষ্ঠিত হয় মুচিপাড়া আইআইটি সংলগ্ন গোঁসাইতলা জনকল্যাণ স্টার ক্লাব প্রাঙ্গণে। এখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী,কবি ঘোষ, ছাত্রী সোনালী রজক,বৈশাখী রুইদাস। প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনাসভাটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা বালতি রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। গোঁসাইতলা জনকল্যাণ স্টার ক্লাবের পক্ষ থেকে লিটন খান অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দান জানান।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














