ডেটলাইন দুর্গাপুরঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করেছিল আমাদের দেশ। ২০০ বছর ইংরেজ শাসনের অধীনে থাকার পর ব্রিটিশ শাসন থেকে মুক্তির স্বাদ পেয়েছিল এদেশের মানুষ। দেখতে দেখতে সেই স্বাধীনতার বয়স এবার ৭৬ বছর পার করে ৭৭ এ পড়ল। ৭৬ বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালন চলছে আজাদি কা অমৃত মহোৎসব। বিগত সময়ে দেশের সর্বত্রই নানা ধরনের কর্মসূচী পালন করা হয়েছে। বিভিন্ন ক্লাব ও সংস্থা বিগত বছরের থেকে এবছর কিছুটা অন্য ধরনের কর্মসূচি নিয়েছে। এই উপলক্ষ্যে দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা শুভকামনা ফাউন্ডেশন (চ্যারিটেবল ট্রাস্ট) তাদের দুর্গাপুরের রায়ডাঙায় সংস্থার কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করল। জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সম্পাদক শেখ সাবির। শুভকামনা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি সকলকে স্বাধীনতার ৭৬ বছরপূর্তির আন্তরিক অভিনন্দন ও শুকামনা জানান।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














