ডেটলাইন দূর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং দুর্গাপুর অবসর ও নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর-এর সহযোগিতায় বুধবার সন্ধ্যায় বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে আয়োজিত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন। এই উপলক্ষে জাতীয় ঐক্য ও অখণ্ডতার ও সাম্প্রদায়িক সম্প্রীতির শপথ নেওয়া হয়। বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক আন্দোলনের নেতৃত্ব এখানে উপস্থিত হয়ে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ। শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীকান্ত চট্টোপাধ্যায়। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে আগামী বছর বিদ্রোহী কবির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচী পালনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














