ডেটলাইন কলকাতাঃ এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই সভাপতি তথা জনপ্রিয় টিভি শো দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গেছে সোমবার তার হালকা জ্বর ছিল। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করতেই পজিটিভ জানা যায়। তবে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কিন্ত ”দাদাগিরি’ শো কি তাহলে এখন বন্ধ থাকবে? অন্য কেউ সঞ্চালনা করবেন? সৌরভের ভক্ত ও দাদাগিরির দর্শকদের উদ্দেশ্যে অবশ্য ”দাদাগিরি’র পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দাদাগিরি’-তে দাদার বিকল্প আর কেউ হতে পারেন না। তাই তাঁর সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হবে। আপাতত দু’সপ্তাহের এপিসোড রেডি করা আছে। তারপরও অসুবিধা হলে এক দু সপ্তাহ পুরনো এপিসোড সম্প্রচারিত হতে পারে।
Latest article
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...














