ডেটলাইন দুর্গাপুরঃ আগামী বছরের শুরুতেই অনুষ্টিত হতে চলেছে দুর্গাপুর বইমেলা। রবিবার সিটি সেন্টারের মাঙ্গলিক উৎসব ভবনে এক সাংবাদিক সম্মলনের আয়োজন করেছিল দুর্গাপুরের একটি সমাজসেবী সংস্থা সৃজন ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের সম্পাদক সরবিন্দু বিশ্বাস জানান, দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতির ধারাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তারা কাজ করতে চান। সেই লক্ষ্যেই এই সংস্থা দুর্গাপুর বইমেলার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন ছিল বিদ্যাসাগরের জন্মদিন। এই শুভ দিনেই সৃজন ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ ঘটল। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী বছর ১২ জানুয়ারী দুর্গাপুর বইমেলা অনুষ্টিত হবে দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে। জেলার বাইরেও কলকাতার প্রখ্যাত প্রকাশনী সংস্থাগুলিও এই মেলায় অংশ নেবে বলে জানান তারা। উল্লেখ্য, দুর্গাপুর পুরসভার উদ্যোগে আগে বইমেলা হলেও কোভিড পরিস্থিতির কারনে এবার আর সেই মেলার আয়োজন করা যায়নি। সেক্ষেত্রে একটি এনজিওর পরিচালনায় এই প্রথম দুর্গাপুর বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














