ডেটলাইন কলকাতাঃ অবশেষে ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের মধ্যে চুক্তি নিয়ে জটিলতার অবসান হল। গত বছর আইএসএলে যাতে মোহনবাগানের পাশাপাশি বাংলার আরও এক জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলও খেলতে পারে তার জন্য শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলের স্পনসর হিসেবে জোগাড় করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, একবছর যেতে না যেতেই সেই স্পনসরের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের নানা জটিলতা তৈরী হয় এবং শেষ পর্যন্ত দিন কয়েক আগেই লাল–হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায় শ্রী সিমেন্ট। চিঠিও পৌঁছে যায় ক্লাবে। এমনকি নবান্নেও চিঠি পাঠায় লগ্নিকারী সংস্থাটি। শ্রী সিমেন্টের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই তিনি নিজেই দুই পক্ষের সঙ্গে কথা বলার জন্য উদ্যোগী হয়েছিলেন। সেই মোতাবেক বুধবার নবান্নে লগ্নিকারী সংস্থা এবং লাল–হলুদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।সেখানেই চুক্তি সংক্রান্ত জট নিয়ে আলোচনায় দু’পক্ষের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়। এরপর মুখ্যমন্ত্রী নিজেই নবান্নের সভাঘরে জানান, ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যাবতীয় সমস্যা মিটে গেছে। আগামী আইএসএলে খেলতে আর কোনও সমস্যা নেই ইস্টবেঙ্গলের।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














