ডেটলাইন দুর্গাপুরঃ “ডিপিএলের জমি রক্ষার লড়াইয়ে আমরা থাকব। ডিপিএলকে বাঁচাতে আমাদের ইতিবাচক ভূমিকা থাকবে”। ডিপিএলের জমি বিক্রি এবং বস্তিবাসীদের পুনর্বাসন সহ একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিরোধীরা। ইতিমধ্যে এই আন্দোলনে সামিল হয়েছে সিপিএম। অন্যদিকে, বিজেপিও ডিপিএল গেটের সামনে গত বৃহস্পতিবার থেকে সাত দিনের লাগাতার অবস্থান-বিক্ষোভ শুরু করেছে। এদিন সেই সভায় যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে এই কথা বলেন। তিনি আরও বলেন, “আপনারা আমাদের বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন। তাই আমরাও বিধানসভার ভিতরে এবং বাইরে মানুষের জন্য লড়াই করব”। প্রসঙ্গত, রুগ্ণ ডিপিএলকে বাঁচাতে এই সংস্থার উদ্বৃত্ত জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত ৮ জুলাই নবান্নে পূর্তমন্ত্রী মলয় ঘটকের পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন। এরপরই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও ডিপিএলের আধিকারিকেরা ডিপিএলে উদ্বৃত্ত জমি পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরী করছেন বলে জানা গেছে। এরপর থেকেই বিরোধী দলগুলি ডিপিএলের জমি বিক্রি করে সেই অর্থ ঠিক কিভাবে ও কোথায় ব্যবহার করা হবে,সেই বিষয়টি খোলাখুলিভাবে জানানোর দাবিতে সোচ্চার হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














