ডেটলাইন দুর্গাপুরঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুর্গাপুর পুরসভার জল দফতরের মেয়র পরিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের। অসুস্থ হয়ে তিনি দীর্ঘ প্রায় এক মাস দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাঁর শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষের দিকে তিনি কোমায় চলে যান। শেষ পর্যন্ত ২৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বিকেলে কোভিড যুদ্ধে হেরে যান। এক সময়ে খনি এলাকা উখড়ায় বসবাস করলেও দীর্ঘদিন ধরেই তিনি দুর্গাপুরে থাকতেন। প্রথমদিকে সক্রিয়ভাবে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। দুর্গাপুর পুরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে ৭ নম্বর (ইস্পাতনগরী এলাকা) ওয়ার্ডে প্রার্থী করে। জেতার পর তাঁকে পুরসভার জল দফতরের মেয়র পরিষদ সদস্য করা হয়। সহকর্মী থেকে সাধারন মানুষ সবার সঙ্গেই তিনি খুব সহজভাবেই মিশতেন। কাজের ক্ষেত্রেও তিনি ছিলেন দায়িত্বশীল। তাঁর অকাল প্রয়াণে পুরসভার কর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














