ডেটলাইন ওয়েব ডেস্কঃ গত বছরের শেষের দিকেই তিনি গেরুয়া শিবিরে যেতে যেতেও ডিগবাজি খেয়ে তৃণমূলেই থেকে গেছিলেন।কিন্তু, এবার সত্যি করেই বিজেপিতে চলে গেলেন জীতেন্দ্র তেওয়ারী। আসানসোল শহরের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন তুলে আসানসোল পুরনিগমের পুর প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তারপরেই দলের জেলা সভাপতির পদও ছেড়ে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকেও অংশ নিয়েছিলেন। কিন্তু মাত্র দু’দিনের মধ্যেই তিনি কলকাতায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে নিজের ভুল স্বীকার করে আবার দলে ফিরে আসেন।জেলা সভাপতি ও আসানসোলের পুর প্রশাসকের পদ দুটি ফিরে পাওয়ার আর্জিও জানিয়েছিলেন দলের কাছে।কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব তা অনুমোদন না করে অল্প দিনের মধ্যেই ঐ দুটি পদেই অন্যদের বসিয়ে দিয়েছেন।এর মধ্যেই বিধানসভা নির্বাচন চলে আসায় তাঁর পান্ডবেশ্বর আসনে টিকিট পাওয়া অনিশ্চিত দেখেই শেষ পর্যন্ত তিনি দলত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














