ডেটলাইন দুর্গাপুরঃ প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে দেশের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়।বিজ্ঞান দিবসের উদ্দেশ্য হল সাধারন মানুষের মধ্যে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ানো।সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এদিন দুর্গাপুরের নডিহার বাসিন্দা সমাজসেবী তন্ময় স্বর্ণকারের উদ্যোগে নডিহার আনন্দপুর কালীবাড়ি এলাকার নিমাই ভিলাতে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এখানে ৪০ জন পুরুষ,মহিলা ও শিশু তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।বিশিষ্ট চিকিৎসক ডা.সায়ক বিশ্বাস চিকিৎসার সঙ্গেই সবাইকে এই বিশেষ দিনের এবং স্বাস্থ্য সম্পর্কেও সচেতনতার বার্তা দেন। উল্লেখ্য, প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট আবিষ্কারের সম্মানে এই বিশেষ দিনটি উদ্যাপন করা হয় সারা দেশে। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে এই যুগান্তকারী আবিষ্কার করেন রামন। এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে রামন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














