ডেটলাইন কলকাতাঃ বিতর্কিত টেট নিয়ে আবারও ধাক্কা খেল রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে ২০১৪ সালের প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানির সময় এই স্থগিতাদেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে। মেধা তালিকায় গরমিল এবং সংরক্ষণের অনুপাতের নিয়ম সঠিকভাবে না মানার অভিযোগ উঠেছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, এমন অনেক প্রার্থীর কাছে নিয়োগপত্র গিয়েছে, যাদের নাম মেধা তালিকাতে ছিল না। এছাড়াও একাধিক অস্বচ্ছতার অভিযোগ মেধা তালিকা ঘিরে। এরপরই আদালত সবদিক খতিয়ে দেখে নিয়োগে স্থগিতাদেশ দেয়। এর ফলে যাদের কাছে নিয়োগপত্র পৌঁছেছে, সেগুলিও এখন কার্যকর হবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। মামলার নিষ্পত্তি হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নিতে পারবে পর্ষদ। উল্লেখ্য,২০২০ সালের ১১ ডিসেম্বর নবান্ন থেকে ১৬,৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্রুত প্যানেল তৈরীরও নির্দেশ দিয়েছিলেন। সেই মতো ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু, সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেন। কোন সঠিক মেরিট লিস্ট না থাকার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় গড়মিল থাকার অভিযোগ করেন তাঁরা। রাতারাতি ফোনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও অভিযোগ। এরপর ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয় মেধা তালিকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং অনেকেই নতুন কাজে যোগও দিয়েছেন। এক্ষেত্রে তাঁদের যোগদানের ওপরেও স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত,এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














