ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে উদ্বোধন হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই মূর্তিকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে শুদ্ধিকরণ করা হল দুর্গাপুরে। এমনই ঘটনা দেখা গেল দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে দীর্ঘদিন ধরে প্লাস্টিকে মুড়ে রাখা স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তির ক্ষেত্রে। অনেক আগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে স্বামীজীর এই মূর্তিটি তৈরী করে ওই জায়গায় রাখা হলেও সেটির উদ্বোধন হয়নি। অবশেষে এবার ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিবসে এসবিএসটিসি কর্তৃপক্ষ মূর্তিটির উদ্বোধনের উদ্যোগ নেয়। সংস্থার অধিকর্তা কিরণকুমার গোদালা, মেয়র দিলীপ অগস্তি,এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক মূর্তির উদ্বোধন করেন। কিন্তু এলাকার কাউন্সিলার সদ্য বিজেপিতে যোগ দেওয়া চন্দ্রশেখর ব্যানার্জীকে সেই অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোয় এদিন তিনি বিজেপির অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে এসে স্বামীজীর মূর্তি গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে শুদ্ধিকরন করেন।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














