ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ করোনা কারনে স্তব্ধ হয়ে ছিল বিশ্ব। তাই বন্ধ ছিল সব রকম বিনোদন। গত ফেব্রুয়ারী-মার্চে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল। করোনার প্রভাবে এক সময় মনে হয়েছিল এবছর হয়তো আর হবে না। কিন্তু সব বাধা সরিয়ে প্রতীক্ষার অবসান ঘটল। শুরু হয়ে গেল ১৩ তম আইপিএল। তবে কমে গেছে জাঁকজমক। করোনা আবহে বন্ধ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছাড়াই হচ্ছে ম্যাচ। এবার নিয়ে পরপর দু’বার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হল। গতবার আইপিএলের উদ্বোধনের জন্য বরাদ্দ টাকা পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ সিআরপিএফ জওয়ানদের পরিবারকে দেওয়ার জন্য। আর এবার করোনা পরিস্থিতির জন্য। এই বছর ভারতের পরিবর্তে দুবাই, আবু ধাবি ও শারজা এই তিন জায়গায় হচ্ছে আইপিএল। আইপিএলের অন্যতম আকর্ষণ চিয়ারলিডাররা আর দর্শকভর্তি গ্যালারি। এবার দুটোর কোনোটাই নেই। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস এর খেলা দিয়ে শুরু হল ১৩ তম আইপিএল। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরা মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলে অন্যতম আকর্ষণ। গত মাসে আইপিএলের প্রস্তুতিতে নেমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














