ডেটলাইন দুর্গাপুরঃ চলে গেলেন শহরের একজন বিশিষ্ট চিকিৎসক ডা.মিহির নন্দী। দুর্গাপুর মহকুমা হাসপাতালে দীর্ঘদিন তিনি সুপারের দায়িত্ব পালন করেছেন। হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিসেশনের তথা আইএমের দুর্গাপুর শাখার দায়িত্বেও ছিলেন। সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ডাঃ মিহির কুমার নন্দী আজ বেলা ১১টায় বিধাননগরে তাঁর নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬৭। এদিনই ছিল তাঁর জন্মদিন। তাঁর স্ত্রী ছবি নন্দী পুরসভার একজন কাউন্সিলার। মিহির নন্দীর প্রয়াণে দুর্গাপুরের চিকিৎসক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বন্ধুত্ত্বের সম্পর্ক ছিল। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














