ডেটলাইন ওয়েব ডেস্কঃ শোকের আবহের মধ্যেই আবার শোক। গতকালই বলিউডকে কাঁদিয়ে চলে গেছেন ইরফান খান। সেই শোক সামলে ওঠার আগেই আজ প্রয়াত হলেন প্রবীন অভিনেতা ঋষি কাপুর। বয়স হয়েছিল ৬৭। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বলিউডের দুই তারকার প্রয়াণে ভারতীয় সিনেমা জগত রীতিমত শোকস্তব্ধ। ঋষি কাপুরকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় বুধবারই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। ভাই ঋষির অসুস্থতার খবর গতকালই নিশ্চিত করেছিলেন দাদা রণধীর কাপুর। বুধবার রাতে ঋষির দাদা রণধীর কাপুর একটি টুইটে বলেছিলেন, ‘হাসপাতালে রয়েছে ঋষি। ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। শ্বাসকষ্টও রয়েছে।’ এদিন তিনি টুইট করেন, ‘মারা গেল ঋষি।’ ঋষি কাপুরের পরিবারের তরফে আবেদন করা হয়েছে, লকডাউনের নিয়ম মেনেই সবাই যেন প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান।উল্লেখ্য,২০১৮ থেকেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। চিকিৎসার জন্য দীর্ঘদিন নিউইয়র্ক ছিলেন। এরপর বেশ খানিকটা সুস্থ হয়ে গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী নিতুকে নিয়ে দেশে ফিরেছিলেন। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের ছেলে ঋষি কাপুরের ছবিতে হাতেখড়ি হয়েছিল মাত্র ৩ বছর বয়সে। ‘শ্রী ৪২০’ ছবিতে অভিনয় করেছিলেন। ‘মেরা নাম জোকার’, ‘ববি’ ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন ঋষি। ১৯৭০ থেকে ৯০ পর্যন্ত বলিউডের এক অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন তিনি।‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুলি’, ‘চাঁদনি’, ‘কর্জ’ একের পর এক তাঁর ছবি দর্শকদের মন জয় করেছে। এছাড়াও ‘অগ্নিপথ’ ও ‘মুল্ক’ ছবিতে অসাধারন অভিনয় করেছিলেন এই নায়ক। এক অসাধারন রোম্যান্টিক অভিনেতা হিসেবে ঋষি কাপুরকে মনে রাখবে দর্শকরা। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছে বলিউড, সঙ্গে তাঁর অসংখ্য অনুরাগীও। ঋষি রেখে গেলেন স্ত্রী নীতু,ছেলে রণবীর ও কন্যা ঋদ্ধিমাকে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














